অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭ জনের মধ্যে ৩ জন যাচ্ছিলেন জানাজায়

ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে।
আনোয়ার হোসেন বলেন, বাস জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। তারা হলেন, ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫) তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭) এবং সিএনজিচালক আলামিন হোসেন (২৫) তার ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
একই পরিবারের তিনজন আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ঘটনার তদন্তে কমিটি করা হবে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭ জনের মধ্যে ৩ জন যাচ্ছিলেন জানাজায়

আপডেট টাইম : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪