পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামে ৫৮ লাখ টাকা উদ্ধার ঘটনার তদন্তে দুদক

বাংলার খবর২৪.কমctg_55430 : চট্টগ্রামে আদালত ভবন এলাকা থেকে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলার তদন্ত কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতোমধ্যে আসামিকে মানি লন্ডারিং মামলায় শোন এ্যারেস্ট দেখানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আখতারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমানের আদালতে তিনি এ আবেদন জানান।

দুদকের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক ও আক্তারুজ্জামানকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আব্দুল আজীজ ভূঁইয়া।

২১ অক্টোবর মামলার নথি কোতোয়ালী থানা থেকে দুদক চট্টগ্রাম কার্যালয়ে পাঠানো হয়েছিল। পরে কমিশন মামলাটি অনুমোদনের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে প্রেরণ করে। আসামি ইলিয়াসকে আগামী সপ্তাহের প্রথম দিকে রিমান্ডে আনা হবে বলেও দুদক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকার এনেক্স ভবনের সামনে থেকে ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ ইলিয়াস নামে একজনকে আটক করে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামে ৫৮ লাখ টাকা উদ্ধার ঘটনার তদন্তে দুদক

আপডেট টাইম : ০৩:৫৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪