পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রবাসীদের আইনি সহায়তা দিতে হটলাইন সার্ভিস চালু

বাংলার খবর২৪.কম : probash_55422 দেশের গরিব ও অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানের পাশাপাশি এবার প্রবাসীদের আইনি সহায়তা দিতে যাচ্ছে সরকার। বিশ্বের যে কোনো দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা নির্ধারিত নম্বরে ফোন করে এ সহায়তা নিতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর শ্রমভবনে এক হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রবাসীদের আইনি সহায়তা প্রাপ্তির হটলাইন নম্বর দু’টি হলো: ০১৭৯৯০৯০০১১ এবং ০১৭৯৯০৯০০২২।

এ সার্ভিসের মাধ্যমে প্রবাসীদের টেলিফোনে আইনি তথ্য, পরামর্শ ও কাউন্সেলিং সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আওতায় ‘প্রবাসী আইনগত সহায়তা ইউনিটে‘ একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, হটলাইন সার্ভিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ও দেশে-বিদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের আইনগত অধিকার রক্ষার মধ্যদিয়ে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, দেশের প্রায় ৮০ লাখ মানুষ অভিবাসী হিসেবে প্রবাস জীবনযাপন করলেও আইনগত বিষয়ে তাদেরকে পরামর্শ দেয়ার মতো উল্লেখযোগ্য কোনো ফোরাম নেই। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন।

এদিকে আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এএসএসএম জহিরুল হক সভাপতিত্ব করেন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, আইনজীবী ও দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রবাসীদের আইনি সহায়তা দিতে হটলাইন সার্ভিস চালু

আপডেট টাইম : ০৩:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪