অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালি যাওয়া হলো না মোবারকের

ডেস্ক: ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈয়দ মোবারক তার স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), ছেলে সৈয়দা নূর (১৫) ও সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে বাসা থেকে বের হন ‘কাচ্চি ভাইতে’ খাওয়ার জন্য। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মোবারক হোসেনসহ পরিবারের সবাই।

মোবারকের চাচাতো ভাই সৈয়দ ফয়সাল জানান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন মোবারক। সেখানে তিনি ব্যবসা করতেন। স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছেন। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের!

সৈয়দ ফয়সাল আরও বলেন, প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন। পরিবারের সবাইকে নিয়ে খেতে যাওয়াটাই কাল হলো তাদের। পরিবারের আর কেউ বেঁচে রইলো না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর বেইলি রোডে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ প্রাণ গেছে অন্তত ৪৫ জনের।

আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালি যাওয়া হলো না মোবারকের

আপডেট টাইম : ০৬:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪