অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

রশিদুল ইসলাম পাটগ্রাম

লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন পারভেজের (১৭) মরদেহ ফেরত দিয়েছে ভারত। 

বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেন ভারতীয় পুলিশ।
গত মঙ্গলবার রাত ১১ টায় ভারতের কুচবিহার এমজেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটন (১৭) এর আগে ২৬ মার্চ রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ মেইনপিলারের কাছে গুলি বৃদ্ধ হয় লিটন। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আহত লিটন কে ভারতের এমজেএম হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মৃত্যুবরণ করেন । 

নিহত লিটন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নং মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার ২৬ মার্চ রাতে দুর্গাপুর সীমান্তে৷ মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর ছোঁরা গুলিতে আহত হন লিটন। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যান। 

খবর নিয়ে জানা গেছে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ মেইন পিলারের পাশ দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতের জলপাইগুরি এলাকার ৭৫- বিএসএফ ব্যাটালিয়ানের বারথার ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি করে। এসময় লিটন মিয়া ঘটনা স্থলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে যায়। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা লিটনকে নিয়ে ভারতের কুচবিহার জেলার এমজেএম হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ানের  অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন  বিএসএফের  গুলিতে আহত বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। মৃত বাংলাদেশি যুবকের মরদেহ  রাত ১০ টায় বিজিবি সদস্য ও লিটনের বাবা-মা, স্থানীয় চেয়ারম্যান মেম্বার পুলিশ সদস্যের উপস্থিতিতে হস্তান্তর করেছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ। 

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

আপডেট টাইম : ১০:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪