অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

স্বাধীনতার মাসে ফের বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

রশিদুল ইসলাম প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

২৯ মার্চ শুক্রবার মধ্যরাতে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের গুলিতে মুরলী চন্দ্র নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।

নিহত মুরলী চন্দ্র (৪০) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতের পর সীমান্ত পিলার ৯১৩/৪ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করলে ৭৫ চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহলরত দল গুলি করে, এতে ঘটনাস্থলেই মুরলী চন্দ্রের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের বুকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টামের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

স্বাধীনতার মাসে ফের বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

আপডেট টাইম : ০২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪