পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দালাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে রাতেই আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ। আটককৃতরা হলেন এক‌ই এলাকার আয়ুব আলীর ছেলে আতিকুল ইসলাম (৩৪) ও আঃ রহমানের ছেলে সুমন মিয়া (১৯)।

আহতরা হলেন- মোছাঃ সৌদিয়া আরফিন (২৩), মোছাঃ মাইশা ইসলাম (১৮) মোছাঃ মাহিয়া ইসলাম (৯) ও মোঃ মুক্তা ফাহাদ (১৪) তাদের প্রত্যেকের বাড়ি লালমনিহাট সদর উপজেলার গোকু্ন্ডা ইউনিয়নের দালাল পাড়া গ্রামে।

এ ঘটনায় মোছাঃ সৌদিয়া আরফিনের বাবা আমিনুল ইসলাম (৫৪) থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মোঃ আইয়ুব আলীর সঙ্গে তার‌ই চাচাতো ভাই মোঃ আমিনুল ইসলামের ফসলি জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার ৫ এপ্রিল ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটায় দিকে আমিনুল ইসলামের ভোগ দখলীয় জমি থেকে ধান কেটে বাড়ির উঠানে রাখলে উক্ত আসামিগন পরিকল্পিত ভাবে দলবেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আঙিনায় রাখা ধানের আটি নিয়ে যাওয়ার সময় দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে আমিনুল ইসলামের মেয়ে সহ চারজন আহত হন। আহতদের চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, রাতে অভিযোগ পাওয়ার পরে দুজনকে আটক করা হয়। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২

আপডেট টাইম : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪