অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় যাত্রীর চিৎকারের শব্দ শুনে ও সান্তাহার রেলওয়ে থানার প্ল্যাটফর্মে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা এগিয়েছে এসে ছিনতাই এর চেষ্টা কালে ৪ জন ছিনতাইকারী কে গ্রেফতার করেছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুরতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ (১৮), একই এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২১), মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু (১৯) ও আব্দুল আহাদের ছেলে শীশ মোহাম্মদ (১৯)। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার রাতে জংশন স্টেশনে প্লাটফর্মে এক যাত্রীকে পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক। এসময় ওই যাত্রীর চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বার্মিজ চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

আপডেট টাইম : ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪