অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার কাহালু থানার মামলা নং-২১২/০৮, জিআর নং-৫৩/০৮ (কাহালু) এর যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানোর মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জিএমপি গাজীপুর এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে ২০২৪ তারিখ রাত্রি অনুমান ২৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৫৫), পিতা- মোঃ আশরাফ আলী প্রাং, সাং- গোয়াল পাড়া, থানা- কাহালু, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী গত ২৪/১২/২০০৭ সালে তার স্ত্রীকে ৪০,০০০/- টাকা যৌতুকের দাবীতে নির্যাতন করে শ্বাসরোধে মৃত্যু ঘটায়। এ ঘটনায় কাহালু থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ও ভিকটিমের ভাই মোঃ হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে কাহালু থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নং-১৫, তারিখ-২৯/০৩/২০০৮ খ্রি. ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০। মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের আগস্ট মাসে ধৃত আসামীর মৃত্যুদন্ড সাজার আদেশ প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় ধৃত আসামী ০৫ বছর জেল খেটে জামিনে বের হয় এবং আবারো বিয়ে করে ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। ধৃত আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। এছাড়াও ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানা, বগুড়ায় সোপর্দ করা হবে। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০২:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪