অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় শাজাহানপুর উপজেলার দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা ছেলের দাবি, তাঁর মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ওই নারী গুলি বা অন্য কীসের আঘাতে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত জুলেখা খাতুন (৪০) শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করেন। জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন (২২) জানান, তাঁরা গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। বেলা তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তাঁর মায়ের ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তাঁর দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তাঁর মাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম সাংবাদিকদের জানান হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক্স-রে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম-জোড়া গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে মোজাফফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত

আপডেট টাইম : ০১:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪