পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গোলমাল সৃষ্টি করাই ইসলামি দলগুলোর কাজ : অর্থমন্ত্রী

বাংলার খবর২৪.কম images_55505: গোলমাল সৃষ্টি করা ইসলামি দলগুলোর কাজ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বিকেলে সিলেট নগরীর কাজিরবাজার সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজির বাজার গার্ডার সেতু ও স্থানীয় মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন ‘ইসলামি দলগুলোর কাজ হচ্ছে গোলমাল সৃষ্টি করা। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। তবুও তারা হরতালের ডাক দিয়েছে। মূলত গোলমাল সৃষ্টির উদ্দেশ্যেই তারা রোববার হরতাল ডেকেছে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি বিগত এক বছর ধরে কঠিন আন্দোলনের হুমকি দিচ্ছেন। এটা তার ব্যাপার। তবে আমরা মনে করি দেশের মানুষ কঠিন কোনো আন্দোলন চায় না।’

সমাবেশে মন্ত্রী বলেন, ‘বিগত জোট সরকারের সময়ে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজিরবাজার সেতুর কাজ শুরু হয়। সুরমা নদীর ওপর এতো বড় একটি সেতু নির্মাণে ডিজাইন প্রস্তুত না করে এভাবে তা করা যায় না। সেতু নির্মাণ করতে গিয়ে অনেক মানুষের ঘরবাড়ি ভাঙতে হবে এটা কোনো পরিকল্পিত কাজ হতে পারে না।’

মন্ত্রী বলেন, ‘সে সময় আমি বলেছিলাম আপাতত সরে যান, পরে আবার বসার সুযোগ করে দেওয়া হবে। আজ থেকে আপনারা দোকান নির্মাণ শুরু করতে পারেন। তবে এ ক্ষেত্রে সৌন্দর্য ঠিক রেখে, যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা উন্নত দোকান নির্মাণ করবেন।’

এর আগে কাজিরবাজার মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি এর উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এতে আরো বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গোলমাল সৃষ্টি করাই ইসলামি দলগুলোর কাজ : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪