পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক : মির্জা ফখরুল

ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেইক প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ-আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিল না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বিএনপি মহাসচিব বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল হবে বাংলাদেশের ক্রীড়া আঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

মির্জা ফখরুল বলেন, একই সাথে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য। এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করার। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে।

শেখ হাসিনা বলেছেন, সেন্টমার্টিন আমেরিকাকে দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাকোয়াজ’ নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে।

তিনি বলেন, দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৮:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪