পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার হলেন লতিফ

বাংলার খবর২৪.কমimages_55503 : ইসলাম নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দলটির কার্য নির্বাহী কমিটি। দলের প্রেসিডিয়াম পদ থেকে তাকে বহিষ্কারের পর শুক্রবার তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এসময় তিনি এও জানান প্রাথমিক সদস্যপদ ফিরে পেতে লতিফ সিদ্দিকী আর কোন আবেদনও করতে পারবেন না।

সম্প্রতি দলের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তিনি তার জবাব দেন।

এর আগে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তাকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পাশাপাশি দলের প্রেসিডিয়াম পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

এদিকে ইসলাম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা শুক্রবার টাঙ্গাইল পৌঁছেছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার হলেন লতিফ

আপডেট টাইম : ০৩:৩২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪