অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়ায় জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

(বগুড়া) প্রতিনিধি:
জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং কবি শিবলী মোকতাদির। কবির জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি জীবন সাহা, কবি সরদার ফাতেমা, কবি মাহাবুব টুটুল, তালোড়া বন্দর নগর এর সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, কবি সিকতা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি ও বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান। বক্তারা বলেন-সাম্যের কবি, দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ কবি হিসেবে মানবজাতির সামনে উপস্থাপিত হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিদ্রোহী কবির কবিতা ও গান ছাত্রজনতাকে নতুন করে প্রেরণা যুগিয়েছে। সমাজে যতদিন শোষন থাকবে, অধিকার হারা মানুষ যতদিন থাকবে, অন্যায় যতদিন থাকবে, বৈষম্য যতদিন থাকবে ততদিন কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে পথ দেখাবে, সমাজকে জাগ্রত রাখবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়ায় জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৩:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪