অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁয় দূর্বৃত্তের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারির মৃত্যু

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে দূর্বৃত্তের লাঠির আঘাতে আহত জামায়াতে ইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্হিল কাফি’র মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০আগষ্ট) রাত্রি ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষে মোটর সাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজএলাকায় পৌঁছালে দূর্বৃত্তকারীরা রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে এবং দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এসময় দূর্বৃত্তের লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার দুপুর ২টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। মৃত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও: আব্দুর রহিমের ছেলে তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে ওই বিদ্যালয় প্রধান জানিয়েছেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁয় দূর্বৃত্তের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারির মৃত্যু

আপডেট টাইম : ০১:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪