পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় শহীদ শিমুলের পরিবারকে ২ লাখ টাকা দিলো জামায়াত

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিমুল মন্ডল মতিনের পরিবারকে নগদ ২ লাখ টাকা উপহার দেয়া হয়েছে। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আজ ০৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহীদের পরিবারের নিকট নগদ অর্থ তুলে দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এসময় শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম ও অধ্যাপক নাসির উদ্দিন, জামায়াত নেতা ইঞ্জি: বজলুর রহমান, ফুলবাড়ী সাংগঠনিক থানা জামায়াতের আমির এ্যাডভোকেট শাহীন মিয়া, শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারকে অর্থ প্রদান উপলক্ষ্যে শহরের বৃন্দাবনপাড়ায় শহীদের বাসভবনে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগষ্ট বগুড়া শহরের বড়গোলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দর্জি শ্রমিক শিমুল মন্ডল মতিন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় শহীদ শিমুলের পরিবারকে ২ লাখ টাকা দিলো জামায়াত

আপডেট টাইম : ০৬:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪