অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়ায় প্রেমিকার শোকে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিলেন তরুণ

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পালিয়ে আসার পর স্বজনরা প্রেমিকাকে ফিরে নিয়ে যাওয়ায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাহিদ হোসেন (২০) নামের এক তরুণ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের হাবিল মণ্ডলের ছেলে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নাহিদ হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জের এক মেয়ের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ থেকে নাহিদের বাড়িতে চলে আসেন ওই তরুণী। নাহিদ হোসেন তাকে নিয়ে নওগাঁ দুবলহাটি নানার বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে তরুণীর স্বজনরা তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে সোমবার ভোরে দুবলহাটি থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল সাড়ে ৭টায় নাহিদ হোসেনকে আদমদীঘির ফায়ার স্টেশনের কাছে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যান তারা। পরে নাহিদ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়ায় প্রেমিকার শোকে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিলেন তরুণ

আপডেট টাইম : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪