অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ পাশে ওয়াপদা গেটের সামনে রেললাইন পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে জানা গেছে, পুরান বগুড়া এলাকায় বসবাসকারী আশরাফুল তার স্ত্রী’র জন্য সাতমাথা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে ওয়াপদা গেটের সামনে লালমনিহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। রাজশাহীর পবা থানার বাগসারা গ্রামের বাসিন্দা আশরাফুল বগুড়ায় জিটিআই (জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল) কোম্পানীর সুপারভাইজার পদে চাকরি করেন। ঘটনার সময় তার সঙ্গে একই কোম্পানীর ডিস্ট্রিবিউশন ম্যানেজার মাহফুজুর ছিলেন। দুর্ঘটনার পরপর তিনিই আশরাফুলকে হাসপাতালে নিয়ে যান বলে জানান রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

আপডেট টাইম : ০৭:৩০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪