অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পাটগ্রামে ট্রেন যাত্রাবিরতির দাবিতে গণঅবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা

বুড়িমারী থেকে রংপুর ও ঢাকা রুটে চলাচলকারী সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র সমাজ ও স্থানীয়রা।

লালমনিরহাটের পাটগ্রাম আলাউদ্দিন নগর রেল স্টেশনে রবিবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে বুড়িমারীগামী কমিউটার ট্রেন থামিয়ে এই অবস্থান কর্মসূচির জানান দেয় শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেওয়া মাহিদুল বলেন, স্টেশন সংলগ্ন কলেজ, মাদরাসা ও হাই স্কুল রয়েছে। দুইটি ইউনিয়ন থেকে প্রতিনিয়ত ১৫০-২০০ জন যাত্রী বাউড়া-পাটগ্রাম স্টেশন থেকে যাতায়াত করেন। বেশির ভাগ সময় যাত্রীরা বিভিন্ন মাধ্যমে বাউরা-পাটগ্রাম স্টেশন পৌঁছাতে বিড়ম্বনার স্বীকার হন। অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, শিশু ভ্রমনে বেশি ঝামেলায় পড়তে হয়। মাঝে মধ্যে অনেকেই যানবাহন সংকটের কারণে বাউরা-পাটগ্রাম স্টেশনে পৌঁছানের পূর্বেই ট্রেন স্টেশন থেকে চলে যায়। আমরা এই ভোগান্তি থেকে এলাকাবাসী মুক্তি চাই।

এক শিক্ষার্থী জানান, বর্তমানে বুড়িমারী থেকে ১টি লোকাল, ২টি কমিউটার ও ১টি আন্তঃনগর ট্রেন চালু থাকলেও আমাদের স্টেশনে শুধুমাত্র ১টি লোকাল ট্রেনের স্টপেজ আছে। যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, আন্দোলন চলাকালীন রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা রেলপথ থেকে সরে যান বলে জানান পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পাটগ্রামে ট্রেন যাত্রাবিরতির দাবিতে গণঅবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৮:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪