অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁয় পৃথক স্থানে পুকুর ও দিঘির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া এলাকায় দিঘির পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু হুজায়ফা মারা যায়। নিহত শিশু হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এর আগে গত শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের উত্তর ভীমপুর গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মৃত্যু হয়েছে মাইশা আক্তার (৩) নামের এক শিশুকন্যার। মাইশা আক্তার ওই গ্রামের ট্রাক ড্রাইভার মোহাম্মদ আলীর মেয়ে। হুজায়ফার বাবা সাইফুল ইসলাম জানান, তার ছেলে হুজায়ফা সমবয়সী ফারজানা নামে এক শিশুর সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে ফারজানা বাড়িতে ফিরে গেলে, তার মা হুজায়ফার খোঁজ নিতে আসেন। এসময় ফারজানা দিঘির পাড়ে নিয়ে গেলে হুজায়ফাকে পানিতে পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে দ্রুত স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় জুতা উঠাতে গিয়ে সে দিঘির পানিতে পড়ে যায়। অপরদিকে মাইশা আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয় সূত্রে জানা যায়। শুক্রবার রাতে, শিশুটি তার অসুস্থ দাদির চিকিৎসার জন্য গ্রাম ডাক্তারের বাড়িতে যেতে বের হয়। কিন্তু দাদি আনোয়ারা বাড়িতে ফিরে এলেও শিশুটি ফিরে আসেনি। পরে তার পরিবার মাইশাকে খুঁজতে শুরু করে। না পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে, পুলিশ রাত ১১ টার দিকে নিহত শিশুর বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
নওগাঁ নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া মাইশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান মুঠোফোনে জানান, তিনি ঘটনাটি জানেন না এবং খোঁজ নিচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪