অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

আবু বকর ছিদ্দিক – কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আটক আরও ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তারা। মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ তাদের বহন করছে, যা রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে, এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে আটক ছিলেন। এদের অধিকাংশই কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা।

বাংলাদেশের ইয়াঙ্গুনস্থ দূতাবাস এবং সিতওয়েস্থ কনস্যুলেটের প্রচেষ্টায় এসব নাগরিকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। গত ১৫ মাসে এই উদ্যোগের মাধ্যমে ৩৩২ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফেরত আনা হয়েছে। সবশেষ গত ৮ জুন ২০২৪ সালে ৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।

প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেট প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, ভ্রমণ অনুমতি প্রদান এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

আপডেট টাইম : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪