অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ম্যাজিস্ট্রেট উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতার দাবি লালমনিরহাটে মাবনবন্ধন

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্যে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্নভাবে ছাত্রজনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। তিনি আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এ সময় তারা বীর শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানান। যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এরপর আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও জানান তারা।

গত রোববার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করলেও সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করে। তবে তার স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারে দাবি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

এ বিষয়ে লালমনিরহাট সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু বলেন, রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত এবং তার শাস্তির দাবি জানাচ্ছি।

লালমনিহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাকে অবুমুক্ত করে পাঠিয়ে দিই। তার ফেসবুক আইডিতে যা লেখা ছিল অত্যন্ত আপত্তিকর।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

ম্যাজিস্ট্রেট উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতার দাবি লালমনিরহাটে মাবনবন্ধন

আপডেট টাইম : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪