অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সুন্দরগঞ্জে আওয়ামী লীগের ৭৯ নেতাকর্মীর নামে হত্যা মামলা

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। হত্যাকান্ডের ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। মামলায় আ’লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এতে ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আ’লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী উপজেলা আ’লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ই জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান দুই ভাই শাহাবুল ইসলাম (৩৮) ও মিজানুর রহমান (৩২) । এসময় আ’লীগের সন্ত্রাসীরা শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হন। এরপর আসামীরা মিজানুর রহমানের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো ছুরি, রাম দা, কুড়াল, শাবল দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা। এসময় বাঁচার জন্য স্থানীয় মোনায়েমের বাঁশঝাড়ে অবস্থান নিলে আহত মিজানুরকে আসামীরা ঘিরে ধরে ধারালো ছুরি দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর আসামীদের জখমে মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে শাহাবুল ইসলাম রক্ষা করার জন্য এগিয়ে গেলে আসামিরা শাহাবুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেন।

ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দীর্ঘ ১০ বছর পর পরিবারের পক্ষে তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদি হয়ে মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ১০ বছর পর হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগের ৭৯ নেতাকর্মীর নামে হত্যা মামলা

আপডেট টাইম : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪