পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আগাম আলু চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, আর এ জেলায় ভালো দামের আশায় আগাম জাতের আলুর বীজ বপনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণ-কৃষানিরা। দেখা গেছে, জেলার সদরের বেশ কিছু স্থানের উচুঁ  জমিতে আগাম জাতের আলুর পরিচর্যা চলছে। ক্ষেত্রগুলোতে গাছ বেড়ে উঠে সবুজ বর্ণের রং ধারণ করছে। স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ায় আগাম আলু চাষে এখানকার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অর্থকরী ফসল হিসেবে সবার ওপরে রয়েছে আলু। এ জেলায় দিনদিন আলুর চাষাবাদ বাড়ছে। একই সঙ্গে বড় সম্ভাবনা দেখে দিয়েছে রফতানির। তাই আলুতে লাভবান হতে চাষিদের অবশ্যই ভালো জাতের, সঠিক সময়ে ও সঠিক পরিচর্যায় আলুর চাষাবাদ করতে হবে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উত্তরবঙ্গে আগাম আলুর চাষে মধ্যে লালমনিরহাট জেলাও রয়েছে ।

এ জেলার বেশ কিছু স্থানের জমি উচুঁ হওয়ায় আগাম হাইব্রীট জাতের আমন ধান কর্তনের পর পরেই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম জাতের আলু লাগানো শুরু হয়।

৫০ থেকে ৬০ দিনের মধ্যে আগাম জাতের আলুর কৃষকরা ভালো দাম পেয়ে থাকে।

কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, ডিসেম্বরের শেষে থেকে জানুয়ারির মাঝামাঝি সময় নতুন আলু বাজারে আসবে। লালমনিরহাট সদরের কৃষক আব্দুল মজিদ(৬০) বাসস’কে জানায়,  প্রতি বিঘায় ৮ -১০ মণ বীজ  লাগে আলু রোপণের জন্য। রোপণের ৫০- ৬০ দিনের মধ্যে আলু পাওয়া যায় বিঘায় ৪৫ থেকে ৬০ মণ পর্যন্ত। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার কীটনাশকসহ বীজের দাম বেড়েছে। একই সাথে কৃষক শ্রমিকরা তাদের দিনমজুরি বাড়িয়ে দিয়েছে । ফলে এবার আলুর  উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এতে করে লাভ কম হওয়ার শঙ্কাও রয়েছে। লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবসায়ী জাহিদ ফার্টিলাইজারে স্বত্বাধিকারী মোঃ জাহিদ হোসেন(৪০) বাসস’কে জানায়, প্রতিবছর ৩ থেকে ৫ একর জমিতে আলু চাষাবাদ করে থাকেন তিনি। প্রতি একর জমিতে আলু চাষ আবাদ করতে ৬০০-৭০০ কেজি বীজ আলুর দরকার হয়। এক একর জমিতে আলু আবাদ করতে ১২০-১৫০ কেজি ইউরিয়া, ২০০ কেজি টিএসপি, ২৫০ কেজি এমওপি, ৪০ কেজি জিপসাম এবং ৫-৬ কেজি দস্তা সার প্রয়োজন হয়। তবে এ সারের পরিমাণ জমির অবস্থাভেদে কমবেশি হতে পারে বলে জানান তিনি। তিনি আরো বলেন,  একর জমিতে ৪-৫ টন জৈবসার ব্যবহার করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। আলু উৎপাদনে আগাছা পরিষ্কার, সেচ, সারের উপরি প্রয়োগ, মাটি আলগাকরণ বা কান্দিতে মাটি তুলে দেওয়া, বালাই দমন, মালচিং করা আবশ্যকীয় কাজ। সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে কৃষক আজিত হাসান(৪৮) বাসস’কে জানায় ,

আগাম আলুর রোগ বালাই কম হয়। সেই সাথে বাজারে ভালো দামও পাওয়া যায়। আমি এ বছর ১বিঘা জমিতে আলু চাষ 

করেছি ভালো দামের আশায়। সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বাসস’কে জানায়, আলু চাষের জন্য আবহাওয়া উপযোগী  হওয়ায় আগাম ধান কর্তনের পর কৃষকরা আলু চাষ আবাদ শুরু করেন। চলতি বছর সদর উপজেলায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি হেক্টর জমিতে ২৮.৫ থেকে ২৯ টন
আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করছে কৃষি বিভাগ। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ সাইফুল আরিফিন জানান, জেলার প্রায় ৫০ ভাগ আলু উৎপাদন হয়ে থাকে লালমনিরহাট সদর উপজেলা থেকে। এ জেলায় মাটি আলু চাষের উপযুক্ত।  আলু চাষের জন্য কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি উপ-সহকারী অফিসাররা মাঠে কাজ করছেন।  চলতি বছরের এ জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমি আলুর চাষাবাদ করা হবে। এবার প্রতি হেক্ট জমিতে প্রায় ২৯ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করছে  লালমনিরহাট জেলার কৃষি বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আগাম আলু চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।

আপডেট টাইম : ০৭:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪