অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-এঁর ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলা শহরের সাপটানা এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম মজনু (৬২) বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে দেশের রাজধানী ঢাকাস্থ জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম মোফাখখারুল ইসলাম মজনু-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য যে, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনু-এঁর সাংবাদিকতা শুরু। দীর্ঘ দিন দৈনিক দাবানলের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। তাঁর টেলিভিশন সাংবাদিকতা শুরু সিএসবি টিভিতে। এরপর দীর্ঘ দিন সময় টিভিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন তিনি। প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু প্রেসক্লাব লালমনিরহাট এঁর পরপর দুবারের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাটের মানুষের মাঝে চিরদিন বেচে থাকবেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-এঁর ইন্তেকাল

আপডেট টাইম : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪