অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা

শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই (নিসচা) ৩১ বর্ষপূর্তিতে শোভাযাত্রা করা হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, প্রতিপাদ্যে দিনটি উদযাপন করা হয়।
গতকাল রোববার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে শোভাযাত্রা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি ও উপজেলা যুবদল নেতা জামাল হোসেন। এসময় যুবদল নেতা এমএ হান্নান খাঁন, নিসচার নাজমুস সাদাত সোহেল, আব্দুল বারী, আনোয়ার হোসেন, হারুন রশীদ, পারভেজ রাব্বী, বিদ্যুৎ হোসেন, মাহমুদুল হাসান, আশিকুর রহমান আশিক, এনামুল হক, আজিজার রহমান, ফরহাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলামিন হোসেন, খাইরুল হাসান, নবীর শেখ, আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জামাল হোসেন বলেন ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন, অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে সড়ক পরিবহন মালিক শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা

আপডেট টাইম : ০১:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪