অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে খাইরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খাইরুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা অহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে ৪/৫ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খাইরুলকে আটক করে বিএসএফ। বিকেলে মামলা দিয়ে সেই দেশের মেখলিগঞ্জ থানায় খায়রুলকে হস্তান্তর কার বিএসএফ।

বিজিবির স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বিস্তারিত জানাতে রাজি না হয়ে ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলতে বলেন।

রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

আপডেট টাইম : ০৩:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪