অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নরসিংদীতে ইটভাটা ও পেট্রোল পাম্পে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান

রাব্বি সরকার: ইটভাটা ও পেট্রোল পাম্পে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, পাঁচদোনা কাকাশিয়ায় ‘নির্মাণ ব্রিক ফিল্ড’, আমদিয়ার বৈলান এর ‘আবুল বাশার ব্রিক ফিল্ড’ , ‘ইউনিভার্সাল ট্রেডিং করপোরেশন’, উৎসব ব্রিকস, নিবির ব্রিকস ম্যানুফেকচারার ও অপুর্ব ব্রিকস প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়।

তন্মধ্যে উৎসব ব্রিকস, নিবির ব্রিকস ম্যানুফেকচারার ও অপুর্ব ব্রিকস এর বৈধ সিএম লাইসেন্স থাকায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নির্মান ব্রিক ফিল্ড, আবুল বাশার ব্রিক ফিল্ড ও ইউনিভার্সাল ট্রেডিং করপোরেশন নামীয় প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

পলাশ উপজেলার ঘোড়াশাল ‘নাজমুল সিএনজি ফিলিং স্টেশন’ এর ৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটসমূহ যাচাইকালে প্রতি ৫ লিটার পেট্রোলে ৭০ মি.লি, প্রতি ৫ লিটার অকটেনে ৫০ মি.লি ও ৭০ মি.লি এবং প্রতি ৫ লিটার ডিজেলে ৩০ মি.লি ও ৪০ মি.লি কম জ্বালানী তেল কম পাওয়া যায়। এবিষয়ে প্রতিষ্ঠানটিকে একটি নোটিশ করা হয়েছে এবং ডিসপেন্সিং ইউনিটসমুহের ত্রুটি সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘোড়াশালে ‘নিউ ফুলকলি বেকারী’কে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকুলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এই অভিযানে বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মন্তোষ কুমার দাস এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারেভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ অংশগ্রহণ করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নরসিংদীতে ইটভাটা ও পেট্রোল পাম্পে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান

আপডেট টাইম : ১২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪