পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভারতীয় অবৈধ মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ

ঢাকা, ১৬ ডিসেম্বর : রাজধানীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোকছেদ দেওয়ান বিপ্লব(৩৮)।

রবিবার (১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রাতে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পুরাতন প্রাইভেটকারসহ ২১৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

রূপনগর থানা সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিয়ালবাড়ী ২নং রোড হয়ে একজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে করে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার একটি টিম উক্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় পূর্বের প্রাপ্ত তথ্য অনুসারে শিয়ালবাড়ী ২নং রোডের পূর্ব মাথায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেট কারসহ মোকছেদ দেওয়ান বিপ্লবকে আটক করে থানার টিমটি। এসময় বিপ্লব গাড়ীর চালকের আসনে বসা অবস্থায় ছিল। পরবর্তীতে প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশি করে গাড়ীর ভেতর থেকে ও পেছনের ডালা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ১৪৮.৫ লিটার এবং আনুমানিক মূল্য সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা।

এঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বিপ্লব দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মদসহ বিভিন্ন মাদক দ্রব্য সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে রূপনগর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গোপনে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ভারতীয় অবৈধ মদ বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত বিপ্লব।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভারতীয় অবৈধ মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ

আপডেট টাইম : ০৪:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪