অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল (যশোর) : বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্বদেশে ফেরতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো।

জানা যায়, দীর্ঘ ৭ বছর জেল খাটার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ, ৯ ডিসেম্বর ঢাকা থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্র/নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/ এক্স ১০০৭৮৮৫ মূলে ভারতের উত্তর ২৪ পরগণার পশ্চিম বঙ্গের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন ব্যুরোর সিনিয়র কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত “বেনাপোল-পেট্রাপোল” আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

আপডেট টাইম : ০৬:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪