পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন(৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম(৪০)। গত ২৪ডিসেম্বর মঙ্গলবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের অদূরে এ দুর্ঘটনাটি ঘটেছে। থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল আনুমানিক ছ’টা ৪৫মিনিটের সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বগুড়া অভিমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়। এসময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই রাখালের মুত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট টাইম : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪