পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

(নওগাঁ) প্রতিনিধি : দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের যুব সমাজ। যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়, নানা অবক্ষয়ে দুর্বল হয়ে পড়ে সমাজ। সে দেশের উন্নয়ন-সমৃদ্ধি ত্বরান্বিত হতে পারে না। “জীবন কে ভালোবাসুন,মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় এলাকাবাসির আয়োজনে মিঠাপুর ইউনিয়নের সাগরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মো মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.আব্দুল হাদী টিপু চৌধুরী, প্রচার সম্পাদক আবু রায়হান (গিটার)সহ এলাকাবাসি।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সাগরপুর এলাকায় কয়েকটি পরিবার মাদক ব্যবসায় জড়িত। কয়েকটি পরিবারের কারনে এই এলাকার সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্ররা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। ফলে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ কমছে, শিক্ষার মান হ্রাস পাচ্ছে এবং শিক্ষাঙ্গনের পরিবেশের অবনতি ঘটছে। আপনারা মাদক ব্যবসায়ী পরিবার সনাক্ত করেন, পুলিশে খবর দিন। আমি যতদিন এই থানায় আছি মাদক ব্যবসায়ীর কোন ছাড় নাই। ব্যবসায়ীদের আটক করে পুলিশ দিন। আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, মাদকের কারনে প্রতিদিন কিছু না কিছু চুরি হচ্ছে। কখনো ভ্যানের ব্যাটারী চুরি হচ্ছে, আবার কখনো গাছ থেকে কলা চুরি হচ্ছে। এসব হচ্ছে মূলত মাদক কারবারিদের কারনে। এই সাগরপুর এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে হবে। সকলেই এগিয়ে আসতে হবে। উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। যে কোন মুল্যে মাদক ব্যবসা বন্ধ করতে হবে।
আলোচনা শেষে ওসি শাহজাহান আলী এলাকাবাসিদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪