পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বিএনপি অফিস ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৬৯ জনের নামে মামলা

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” ভাঙচুরের মামলায় এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

৩ ও ৪ জানুয়ারি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” নামক একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘ ১৪ মাস পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি নেতা আফজাল হোসেন বাদী হয়ে এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২৯শে অক্টোবর সন্ধ্যা ০৬টায় উল্লেখিত ৬৯ জন আসামী সহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ী” ভাংচুর ও অগ্নিসংযোগ করে। 

এ মামলা আসামি করা হয়েছে প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য, দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক গনমুক্তি, ও অনলাইন পোর্টাল “লালমনি টাইমস” এর সম্পাদক মিজানুর রহমানকে।

অভিযুক্ত সাংবাদিক মিজানুর রহমান বলেন, যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে সে ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমাকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল বলেন, বিনা অপরাধে সাংবাদিককে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিএনপি অফিস ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৬৯ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫