পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :১০০০ফিক্স সার্ভিসেস লিমিটেড (1000FiX Services Ltd.) গ্রাহক সেবার নতুন অধ্যায়ের সূচনা করেছে অত্যাধুনিক সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের (1000FIX STATION) উদ্বোধনের মাধ্যমে। ২৭ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় আগারগাঁও মেট্রো স্টেশনে এই উদ্ভাবনী সিস্টেমটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামতের পর দ্রুততার সঙ্গে সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) খন্দকার এহতেশামুল কবির এবং , ডিএমটিসিএলের ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল) প্রকৌশলী মাহফুজুর রহমান। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম, 1000FIX সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল। এ ছাড়া, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান এবং হেড অফ আর অ্যান্ড ডিডঃ কাজি আব্দুল মাজিদও এই উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।
তাঁরা সম্মিলিতভাবে 1000FIX STATION উদ্বোধন করেন এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। খন্দকার এহতেশামুল কবির বলেন, এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। এটি বাংলাদেশের গ্রাহক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকৌশলী মাহফুজুর রহমান উল্লেখ করেন, এই আধুনিক সিস্টেমটি আমাদের মেট্রো স্টেশনের পরিবেশে গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে। মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট গ্রুপ সর্বদা উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর সেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 1000FIX STATION সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিজওয়ানুল হক চৌধুরী মন্তব্য করেন, 1000FIX STATION আমাদের গ্রাহকদের দ্রুত, নির্ভর যোগ্য এবং সহজ সেবা প্রদান নিশ্চিত করবে। এটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করার পথে একটি বড় পদক্ষেপ। ইফতেখার রাসেল বলেন, আমরা এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করতে পারব। এটি সেবার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে। এস কে মাসুদুর রহমান বলেন,ডিজিবক্স এবং 1000FiX-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। ডঃ কাজি আব্দুল মাজিদ যোগ করেন, এই সিস্টেমের প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের প্রযুক্তি সেবার অগ্রযাত্রায় একটি মাইলফলক। 1000FXSTATION এর বিশেষত্ব: এই কিওস্ক গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী এবং সহজ সেবা নিশ্চিত করে, যেখানে ইলেকট্রনিক ডিভাইস দ্রুত জমা দিয়ে মেরামত সম্পন্ন হওয়ার পর সংগ্রহ করা যাবে। এটি প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবার একটি আধুনিক উদাহরণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের উদ্বোধন

আপডেট টাইম : ০২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫