পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ আহ্বায়ক আসাদুল হাবীব দুলু বলেছেন, তিস্তা নদী এক সময় সুখ-সমৃদ্ধির উৎস ছিল তা আর নেই, তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারন।

উচ্ছল জলধারার এই নদীর পানি এখন হাটুর নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তা নদী ও এর অববাহিকার মানুষকে রক্ষায় পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিস্তা নদী রক্ষায় দুইদিন ব্যাপি গণজমায়েত উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

দুলু বলেন, তিস্তা তীরের মানুষজনের একসময় গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। অর্থবৈভব আর প্রাকৃতিক প্রাচুর্যে পরিপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেই তিস্তার কারনে এখনকার মানুষ বর্ষায় যেমন বন্যা-নদীভাঙনে নিঃস্ব হয় তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় বিরান ভূমিতে পরিনত হয়।

তিনি আরও বলেন, বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে, তাই তিস্তা অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ হয়ে এ নদী রক্ষায় এবং এই উত্তরবঙ্গের অর্থ সামাজিক উন্নতির জন্য সমস্বরে দাবী জানাতে হবে।

সংবাদ সম্মেলনে, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকা জুড়ে কয়েক লক্ষ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। দুইদিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “জাগো বাহে, তিস্তা বাঁচাই” এই স্লোগানে ওই দুইদিন সেখানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে তাবু করে এই সমাবেশ করা হবে। দেশের বিশিষ্টজনরা ছাড়াও নদী গবেষক সহ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেকে এসব অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০৪:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫