পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান

ঈদে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ ইয়াসীন আজ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। এ সময় গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ এবং বিআরটিএ এর কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোঃ ইয়াসীন সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খালখন্দ মেরামত ও সংস্কার করা ইত্যাদি বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার হতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকরা যেন নিরাপদে গাড়ি চালনা করে ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান

আপডেট টাইম : ০৯:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫