অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বিআরটিএ উত্তরায় ৬ জন দালালকে কারাদন্ড দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিয়াবাড়ি, উত্তরাতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িত থাকার দায়ে ০৬ (ছয়) জন দালালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করেন বিধায় তাদের প্রত্যেককে ০৩ (তিন) মাসের দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়। সংশ্লিষ্টরা জানান, বিআরটিএকে দালালমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএ এর যৌথ অভিযান চলমান থাকবে।

আটককৃতরা হলেন, ১. মোঃ ফরহাদ আলী (৩২), পিতা. আবু তালেব, ২. মোঃ হাসানুজ্জামান খান (৩৫) পিতা মোঃ মান্নান খান , ৩.মোঃ লিটন (৩৫) পিতা হাজী আ. মালেক ৪. মোঃ তুহিন (৩২) পিতা.-কোরবান আলী ৫. মোঃ জুয়েল (৩৬), পিতা-আনোয়ার হোসেন ৬. সোহেল রানা (৩১), পিতা-আলী আহম্মেদ

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বিআরটিএ উত্তরায় ৬ জন দালালকে কারাদন্ড দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপডেট টাইম : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫