অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজশাহীতে বিআরটিএ’র তদারকি অভিযান

রাজশাহী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) রাজশাহী সার্কেলের উদ্যোগে এক বিশেষ ভিজিলেন্স টিম ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ জুন বুধবার সকাল থেকে এ তদারকি অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার), বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১৪), উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার), সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও এ অভিযানে অংশ নেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ এই অভিযানে রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহন টার্মিনাল, কাউন্টার ও যানবাহন পরিদর্শন করা হয়। ফিটনেস বিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সতর্ক করে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করা হয়, কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা।

এছাড়া, ডিজিলেন্স টিম ফিটনেস সনদ যাচাইসহ যানবাহনের সার্বিক শারীরিক অবস্থা, ব্রেক সিস্টেম, টায়ার, লাইট এবং অন্যান্য নিরাপত্তামূলক দিকগুলো পর্যবেক্ষণ করে। যেসব যানবাহনের কাগজপত্র, ফিটনেস ও লাইসেন্স যথাযথ নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় রাখতে আমরা এই অভিযান পরিচালনা করছি। ফিটনেসবিহীন ও অতিরিক্ত ভাড়া নেওয়া যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, এই ধরনের তদারকি ও অভিযান ঈদের আগে ও পরে নিরবচ্ছিন্নভাবে চলবে, যাতে কোনো যাত্রী হয়রানির শিকার না হন এবং সকলে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজশাহীতে বিআরটিএ’র তদারকি অভিযান

আপডেট টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫