পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এছাড়া তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়।

গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। দখলবাজি, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সহিংসতায় এলাকাটি কার্যত রাজধানীর এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে সংঘাত।

এই প্রেক্ষাপটেই ঈদের ছুটির মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করল আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০২:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫