অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’

ডেস্ক: বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, বেগম রোকেয়াকে নারী শিক্ষার প্রতিকৃতি বলা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া।

ভবিষ্যতে চাকরি, ব্যবসা বা চ্যালেঞ্জিং যেকোনো পেশায় ছেলেদের পাশাপাশি নারীরা যেনো অংশ নিতে পারে সে উদ্যোগ বিএনপি সরকারের সময় সবচেয়ে বেশি নেওয়া হয়েছে এবং সংসদে নারী আসনের ব্যবস্থাও ৯১-এ বিএনপি সরকারের সময় পাশ করা হয়।

শুক্রবার (২০ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির কার্য্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের ৫০০ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন উপকরণ সম্বলিত ফাইল তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়।

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া, সহ-প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’

আপডেট টাইম : ০৭:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫