পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সাউথ-এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন করলেন এ. এস. এম. আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে মিরর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ সাউথ-এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫। ব্যাংকিং ও কর্পোরেট ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন এ. এস. এম. আখতারুজ্জামান, যিনি বর্তমানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-তে নির্বাহী পদে দায়িত্ব পালন করছেন।

আখতারুজ্জামান তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-তে। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাংকিং খাতে একজন সফল ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শিক্ষাজীবনে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, যা তাঁর একাডেমিক ও সামাজিক সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

ব্যক্তিজীবনে তিনি একজন ভ্রমণপ্রিয় মানুষ। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাঁর পেশাগত দক্ষতা ও দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে।

এছাড়াও তিনি বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ সেপাকটাকরো অ্যাসোসিয়েশনসহ একাধিক স্বনামধন্য ক্রীড়া সংগঠনের সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সামাজিক ও কর্পোরেট অঙ্গনে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব, ক্লাব ৮৯ লিমিটেড, ব্যাংকার্স ক্লাব এবং নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর মতো দেশের খ্যাতনামা ক্লাবগুলোর সম্মানিত সদস্য।

এই সম্মাননা এ. এস. এম. আখতারুজ্জামানের দীর্ঘদিনের সততা, দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাউথ-এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন করলেন এ. এস. এম. আখতারুজ্জামান

আপডেট টাইম : ০৩:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫