পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফরিদপুরের চাঞ্চল্যকর ক্লুলেস রতন শেখ হত্যা মামলার প্রধান আসামী ছোয়াদ ’কে সাভার হতে গ্রেফতার।

ফরিদপুর প্রতিনিধি ঃ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ ফরিদপুরের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি ছোয়াদ (২৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ২৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় ভিকটিম রতন শেখ (৪৫) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ওসমান বিশ্বাসের ডাঙ্গী এলাকার নিজ বাড়ি হতে বের হয়ে বাড়িতে আর ফেরত আসেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরর্বতীতে ২৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.২০ ঘটিকার সময় স্থানীয় লোকজনের তথ্যমতে ভিকটিমের পরিবার নমডাঙ্গীর ডকইয়ার্ডের সামনে পদ্মা নদীতে ভিকটিমের পঁচনশীল লাশ সনাক্ত করে। পূর্ব শত্রুতার জেরে লাকী ট্রান্সপোর্ট ঘাটে অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেয় মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ৫৮, তারিখ- ২৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকলেও আসামিগণ আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল র‌্যাব-৪ এর সহযোগীতায় অদ্য ০৬/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার থানাধীন পল্লী বিদ্যুৎ রোড এলাকা হতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী ছোয়াদ (২৫), পিতা- মুরাদ, সাং- ভাটিলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও র‌্যাবের দক্ষ ও ধৈর্যশীল অনুসন্ধানে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অপরাধীকে আইনের মুখোমুখি করার এই সাফল্য প্রমাণ করে অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকতে পারে না। র‌্যাব-১০ এর এই সফল অভিযান দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর অঙ্গীকার, দক্ষতা ও জননিরাপত্তার প্রতি দায়বদ্ধতার আরেকটি শক্ত প্রমাণ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফরিদপুরের চাঞ্চল্যকর ক্লুলেস রতন শেখ হত্যা মামলার প্রধান আসামী ছোয়াদ ’কে সাভার হতে গ্রেফতার।

আপডেট টাইম : ০২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬