অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

*সদরপুরে সম্ভাব্য নাশকতা রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে, অস্ত্র ও ককটেল উদ্ধার*

রাজিব হোসেন ফরিদপুর ঃ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় সম্ভাব্য নাশকতা ও হত্যাযজ্ঞ প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। অভিযানে সদরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনের একটি পরিত্যক্ত টয়লেট থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ০৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পায় যে, একদল সম্ভাব্য নাশকতাকারী সদরপুর এলাকায় প্রবেশ করেছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযান শেষে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, একটি ৭.৬৫ মিমি গুলি এবং চারটি ককটেল বোমা।

সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনাটির সঙ্গে জড়িত নাশকতাকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের ফলে সদরপুরে সম্ভাব্য একটি বড় ধরণের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এলাকার নিরাপত্তা এখন স্বাভাবিক রয়েছে এবং উরস শরিফের ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা রক্ষায় সেনা ক্যাম্পসমূহের প্রতি সংশ্লিষ্ট এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

*সদরপুরে সম্ভাব্য নাশকতা রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে, অস্ত্র ও ককটেল উদ্ধার*

আপডেট টাইম : ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬