পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “সুদিনের সঞ্চয়ই দুদিনের বন্ধু— সঞ্চয় করুন, স্বাবলম্বী হোন”— এই মহৎ ও সময়োপযোগী স্লোগানকে ধারণ করে জনতা সমবায় কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাবলম্বিতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই সমিতি। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার আয়োজন করা হয় এক বর্ণাঢ্য মিলন মেলা। সমিতির সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলন মেলাটি পরিণত হয় এক আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়। মিলন মেলাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা সমবায় কল্যাণ সমিতির ব্যবস্থাপনা পরিচালক মিলন কুমার শীল। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ— এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই আমরা শুরু থেকেই জনতা সমবায় কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছি। সদস্যদের অটুট বিশ্বাস ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।”তিনি আরও উল্লেখ করেন, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের ভবিষ্যৎ জীবনকে নিরাপদ ও সুসংহত করাই জনতা সমবায় কল্যাণ সমিতির প্রধান লক্ষ্য। মাত্র তিন বছরের পথচলায় সমিতি যে সাফল্য, অগ্রগতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা সম্ভব হয়েছে সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার কারণে। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে জনতা সমবায় কল্যাণ সমিতির ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও সমিতি তার নীতিগত আদর্শ অটুট রেখে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মিলন মেলার মতো আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র। এতে লটারির মাধ্যমে তিনজন সৌভাগ্যবান সদস্যকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানের আনন্দ ও উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় এবং সমিতির উত্তরোত্তর সাফল্য কামনার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬