পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নিজামীর রায়কে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ২

বাংলার খবর২৪.কম :500x350_ce6567cb2453b92f8450269dd9794ff2_jjjj জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় আজ বুধবার। তার এ রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াতে ইসলামির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সকালেও নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে।
মঙ্গলবার বাদ আসর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা শহরের স্থানীয় অন্নদা স্কুলের মোড় থেকে পুলিশ দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন- উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন শাখা জামায়াতের সম্পাদক মো. জামাল উদ্দিন (৩৫) ও কর্মী মো. শাহিন মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার কথা রয়েছে।
এরই প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামের আমির ও রোকন মাওলানা কুতুব উদ্দিন ও সেক্রেটারি মো.এনাম খাঁর নেতৃত্বে উপজেলা শহরের প্রধান মসজিদ (হাটখোলা জামে সমজিদ)থেকে মঙ্গলবার বাদ আসর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়। মিছিলটি স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে।
এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে এসআই আব্দুল আলিম, কন্সটেবল মো. ইউসুফ, জহির ও বশির আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন শাখা জামায়াতের সম্পাদক মো. জামাল উদ্দিন (৩৫) ও কর্মী মো. শাহিন মিয়াকে (২৮) গ্রেপ্তার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা নাশকতার চেষ্টা করছিল বাধা দেয়ায় আমাদের ওপর হামলা চালিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নিজামীর রায়কে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৭:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪