অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ Logo পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার আহ্বান Logo পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ Logo নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩১ Logo আরিফুল হত্যার ঘটনায় দ্রুত চার্জশিটের আশ্বাস ত্রাণমন্ত্রীর Logo বিআরটিএ’র পাবলিক সার্ভিস ডেস্কে বেনামী চিঠির পাহাড়, ব্ল্যাকমেইলের শিকার কর্মকর্তা-কর্মচারীরা Logo লালমনিরহাট শুন্যরেখায় বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১০:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১২ বার

নিজস্ব সংবাদদাতা

তিস্তা নদীকে কেন্দ্র করে দীর্ঘদিনের বহুল আলোচিত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরুর নির্দেশ জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মন্ত্রী বলেন, “তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন আমাদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে প্রথম দিন থেকেই আমার সাথে অন্য মন্ত্রীদের আলোচনা হচ্ছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন। এখন আমাদের শুধু সঠিক সময়ের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।”

তিনি বলেন, তিস্তা নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন এবং নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, “দিন পাল্টে গেছে, আগের বাংলাদেশ এখন আর নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করছেন। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করতে চান। আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করা।”

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে এসেছেন। সফরকালে তিনি সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ দিকে স্থানীয় জনগণ তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬