অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন হোসেন (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের/বিদ্যুৎ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার জগৎবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগৎবেড় কামারটারি এলাকার একটি ধান ভাঙ্গা মিলের সামনের বিদ্যুতের খুঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন পেশায় একজন স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি (ইলেক্ট্রিশিয়ান) ছিলেন। তিনি একই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের কাজ করার জন্য তিনি খুঁটির ওপর উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মামুনের পিতা-মাতার দাম্পত্য বিচ্ছেদ হওয়ার পর তিনি তাঁর নানা মোসলেম উদ্দিনের বাড়িতে পশ্চিম জগৎবেড় কামারটারিতে লালিত-পালিত হন এবং সেখানেই বসবাস করতেন। সে দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) স্বপন পাল বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Tag :

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

আপডেট টাইম : ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬