পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ লা মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।​নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মনছের আলী তার বাড়ির পাশের ক্ষেতে মরিচ দেখতে গিয়েছিলেন। এসময় ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত, মনছের আলী ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না পাওয়ায় আটককৃত চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

আপডেট টাইম : ০৬:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬