অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেয়ার কারসাজির অভিযোগে ২ জনকে ৪ কোটি টাকা জরিমানা

বাংলার খবর২৪.কম 45_56154: পুঁজিবাজারে কয়েকটি ব্রোকার হাউজের মাধ্যমে শেয়ার কারসাজির অভিযোগে মোসাদ্দেক আলী ফালু ও গোলাম মোস্তফা নামে দুই বিনিয়োগকারীকে যথাক্রমে ১ ও ৩ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। একই সঙ্গে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার বিকেল সাড়ে চারটায় বিএসইসির ৫৩০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কমিশনের মতে, এই দুই ব্যাক্তি কয়েকটি মার্চেন্ট ব্যাংকের অমনিবাস (স্যাডো) হিসাবে অস্বাভাবিক শেয়ার লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ার দর বাড়িয়ে ফায়দা হাসিল করেছেন। অমনিবাস হিসাব সমূহের মাধ্যমে মোসাদ্দেক আলী আইএফআইসি ব্যাংক লিমিটেড ও বেক্সিমকো লিমিটেডের মাধ্যমে শেয়ার কারসাজি করেন।

অপর ব্যক্তি গোলাম মোস্তফা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে দু’জনই শেয়ারের কৃত্রিম চাহিদা সৃষ্টি করে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে শেয়ারের মূল্যকে প্রভাবিত ও মিথ্যা তথ্য দেন।

কমিশনের কাছে দেওয়া তাদের শুনানি বক্তব্য গ্রহণযোগ্য হয়নি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সিকিউরিটিজ আইন অনুযায়ী দুই জনকে মোট ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

একই সভায় পুঁজিবাজারে আইপিও, রাইট শেয়ার ইস্যু এবং মূলধন বৃদ্ধিতে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়। যা অনতিবিলম্বে কার্যকর করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেয়ার কারসাজির অভিযোগে ২ জনকে ৪ কোটি টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:২৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪