পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

তিস্তায় ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব সংবাদদাতা

‎লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎আজ দুপুরে বৃষ্টির আনন্দে খেলাধুলা শেষে রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে গোসল করতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হয়।
‎মৃত দুই ভাই হলেন, সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের সন্তান।
‎​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষ করে প্রথমে ছোট ভাই স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে ছোট ভই স্বচ্ছ আহমেদ তলিয়ে যেতে থাকলে, পাড়ে থাকা বড় ভাই সিফাত আহমেদ তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় দুই ভাইয়ের কেউই আর তীরে ফিরতে পারেনি এবং চোখের পলকে তারা নদীর পানিতে তলিয়ে যায়।
‎​ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

তিস্তায় ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট টাইম : ১২:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬